ক্রিপ্টোকারেন্সি ট্রেড করার উপায়

কীভাবে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করবেন? একটি সম্পূর্ণ নির্দেশিকা

ক্রিপ্টোকারেন্সি কী?

ক্রিপ্টোকারেন্সি হলো একটি ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যা ক্রিপ্টোগ্রাফিক প্রযুক্তি দ্বারা সুরক্ষিত, ফলে এটি নকল করা বা দুইবার খরচ করা অত্যন্ত কঠিন। এগুলো ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে একটি পিয়ার-টু-পিয়ার “বিকেন্দ্রীভূত” সিস্টেমে পরিচালিত হয় – যা মূলত বিভিন্ন ধরনের কম্পিউটার দ্বারা পরিচালিত একটি ডিস্ট্রিবিউটেড লেজার।

ক্রিপ্টোকারেন্সির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সাধারণত এগুলো কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা হয় না, যা এগুলোকে তাত্ত্বিকভাবে সরকারি হস্তক্ষেপ প্রতিরোধী করে তোলে।

<span>ক্রিপ্টোকারেন্সি</span> কী?
ফিয়াট মুদ্রা
  • বাস্তব জগতে শারীরিকভাবে বহন ও বিনিময় করা হয়
  • কেন্দ্রীভূত: কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বা সমর্থিত
  • সরকার কর্তৃক জারি করা
  • সরবরাহ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত
  • এ11শ শতকের দিকে উদ্ভূত
ক্রিপ্টোকারেন্সি
  • ডিজিটাল “ওয়ালেট”-এ সংরক্ষিত অনলাইন ডেটাবেসের ডিজিটাল এন্ট্রিসমূহ
  • বিকেন্দ্রীকৃত: সরকার বা ব্যাংকের উপর নির্ভর করে না
  • ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার দ্বারা তৈরি
  • সীমিত সরবরাহ / সরবরাহের উপর একটি সীমা নির্ধারণ করে তৈরি করা হয়েছে
  • 2009 সালে প্রথমবার চালু করা হয়েছিল

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কীভাবে কাজ করে?

ক্রিপ্টোকারেন্সিগুলির কোনো ভৌত রূপ না থাকা এবং ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে অর্জিত বিকেন্দ্রীকৃত ও ভোলাটাইল প্রকৃতি এগুলোকে ট্রেডিংয়ের জন্য আদর্শ করে তুলেছে। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং হলো একটি CFD ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির মূল্যের ওঠানামা নিয়ে অনুমান করা অথবা কোনো এক্সচেঞ্জের মাধ্যমে অন্তর্নিহিত কয়েনগুলো ক্রয় করা, ধরে রাখা এবং বিক্রয় করা।

কেন ক্রিপ্টোকারেন্সি CFD ট্রেড করবেন?

ট্রেডাররা ক্রিপ্টোকারেন্সির মূল্যের ওঠানামা নিয়েও অনুমান করতে পারেন এবং সাম্প্রতিক বছরগুলোর ক্রিপ্টোকারেন্সি ক্র্যাশের মতো বড় ঘটনাগুলো থেকে সুবিধা নিতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এগুলোর ভৌত মালিকানা ও সংরক্ষণের প্রয়োজন হয় না।

লিভারেজ ও কম মার্জিন

ক্রিপ্টোকারেন্সি CFD লিভারেজযুক্ত হওয়ায় তা আপনাকে ছোট প্রাথমিক জমা (মার্জিন) দিয়ে সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সিতে বড় এক্সপোজার পাওয়ার সুযোগ প্রদান করে। লিভারেজযুক্ত পজিশন বন্ধ করার সময়, আপনার লাভ বা ক্ষতি পজিশনের সম্পূর্ণ আকারের ভিত্তিতে নির্ধারিত হয়।

প্রতিকূল মার্কেটের বিরুদ্ধে হেজ

CFD আপনাকে শর্ট পজিশন নেওয়ার সুযোগ দেয়, যার মাধ্যমে আপনি ইতোমধ্যে থাকা পজিশনের ক্ষতির বিরুদ্ধে হেজ করতে পারবেন।

কম খরচ

আমরা মার্কেটের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক স্প্রেড ধরে রাখতে বদ্ধপরিকর।

নিরাপত্তা

HFM তার সকল গ্রাহককে বিনামূল্যে নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা এবং তহবিলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অন্যান্য ব্যবস্থা প্রদান করে, যার মধ্যে রয়েছে তহবিল আলাদা রাখা এবং শুধু প্রধান ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট রাখা।

সহজ অ্যাক্সেস

সম্পূর্ণ নতুন HFM অ্যাপটি 500+ মার্কেটে সহজ অ্যাক্সেস, একাধিক অ্যাকাউন্টে পোর্টফোলিও পরিচালনা, কাস্টমাইজড ট্রেডিং এবং প্রতিটি ট্রেডের বিস্তারিত ইতিহাস প্রদান করে।

লং বা শর্ট পজিশনে ট্রেড করুন

অন্যান্য CFD-এর মতোই ক্রিপ্টোকারেন্সিতে CFD ট্রেডিংয়ের বিষয়টিও অনুমানভিত্তিক,অর্থাৎ আপনি যদি মনে করেন কোনো ক্রিপ্টোকারেন্সির মূল্য বাড়বে, তাহলে লং ('ক্রয়') পজিশন নিতে পারেন অথবা মূল্য কমবে মনে হলে শর্ট ('বিক্রয়') পজিশন নিতে পারেন।

উচ্চ ভোলাটিলিটি

ক্রিপ্টোকারেন্সি মূলত সরবরাহ ও চাহিদা, মার্কেটের সেন্টিমেন্ট, সরকারি নিয়ন্ত্রণ এবং মিডিয়ার হাইপ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। এগুলোর ভোলাটাইল প্রকৃতি ট্রেডারদের জন্য অনেক সুযোগ তৈরি করতে পারে, তবে একই সাথে আরও বেশি ঝুঁকিও সৃষ্টি করতে পারে। আপনি যতটা হারানোর সামর্থ্য রাখেন, কখনো তার বেশি ঝুঁকি নেবেন না!

পোর্টফোলিও বৈচিত্র্যকরণ

ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আকার এবং নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি যুক্ত হওয়ার ফলে পোর্টফোলিওতে বৈচিত্র্য বাড়ানো সম্ভব।। HFM-এ ট্রেড করার জন্য উপলভ্য সব ক্রিপ্টোকারেন্সি দেখুন

কীভাবে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করবেন?

HFM-এ আমরা আপনাকে ডিজিটাল অ্যাসেটের মালিকানা ছাড়াই জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিগুলি ডেরিভেটিভ হিসেবে ট্রেড করার সুযোগ প্রদান করি, যেখানে রয়েছে 24/7 ট্রেডিং, কম মার্জিনের প্রয়োজনীয়তা এবং মূল্য বৃদ্ধি ও হ্রাস উভয় অবস্থাতেই ট্রেড করার সুবিধা।

HFM-এর এডুকেশন সেন্টারে প্রচুর শিক্ষামূলক রিসোর্স রয়েছে, যা আপনাকে ট্রেডিং শুরু করার প্রাথমিক ধারণা ও কৌশলসমূহ শিখতে সহায়তা করবে, যাতে আপনি প্রস্তুত হয়ে মার্কেটে প্রবেশ করতে পারেন।

সাইন আপ করুন

একটি সাধারণ অনলাইন ফর্ম পূরণ করে এবং অ্যাকাউন্ট যাচাই করার জন্য KYC নথিপত্র প্রদান করে HFM-এ নিবন্ধন করুন।

আপনার অ্যাকাউন্টে তহবিল জমা করুন

আমাদের যেকোনো দ্রুত, সহজ ও নিরাপদ পদ্ধতি ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে তহবিল জমা করুন।

ট্রেডিং শুরু করুন

এতটুকুই! আপনি সব অ্যাসেট ক্লাসে অ্যাক্সেস করতে পারবেন এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং শুরু করতে পারবেন।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মূল চালক কী?

ক্রিপ্টোকারেন্সির মূল্য অনেক কারণে প্রভাবিত হতে পারে, যেমন সরবরাহ ও মার্কেটের চাহিদা, মার্কেট ক্যাপ, নিয়ন্ত্রক মানদণ্ডের আপডেট, সংবাদ ও মিডিয়া কভারেজ এবং মূল্য নিয়ে জল্পনা-কল্পনা।

অন্যান্য সব ট্রেডযোগ্য অ্যাসেটের মতোই, ক্রিপ্টোকারেন্সির মূল্য সরবরাহ ও চাহিদার গতিশীলতার মাধ্যমে নির্ধারিত হয়। ক্রিপ্টোকারেন্সির সীমিত সরবরাহ চাহিদা বৃদ্ধি করে এবং চাহিদা বাড়লে মূল্য বৃদ্ধি পায়।

ক্রিপ্টোকারেন্সির চাহিদা নতুন মুদ্রা তৈরির পাশাপাশি নতুন প্রযুক্তি, নতুন ফিচার, আপগ্রেড, এক্সচেঞ্জে তালিকাভুক্তি ইত্যাদিকে প্রভাবিত করেছে। আরও বেশি অংশগ্রহণকারী এই খাতে প্রবেশ করায়, একই গতি বজায় রাখতে প্রযুক্তিকেও সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে।

বর্তমানে প্রচলিত সকল ক্রিপ্টোকারেন্সির মূল্যায়ন এবং এগুলোর উন্নয়নের বিষয়ে ব্যবহারকারীদের ক্রমবিকাশমান ধারণা। ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ যত বেশি হবে, তা সমগ্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটে তত বেশি প্রভাবশালী বলে বিবেচিত হবে।

অর্থনৈতিক তথ্য প্রকাশ, SEC-তে ক্রিপ্টোকারেন্সি পণ্যের নিবন্ধন, নিয়ন্ত্রক মানদণ্ডের যেকোনো আপডেট, নিরাপত্তা লঙ্ঘন এবং অর্থনৈতিক মন্দার মতো প্রধান ঘটনাগুলো ক্রিপ্টোকারেন্সির মূল্যকে প্রভাবিত করতে পারে।

সংবাদ বিনিয়োগকারীদের আগ্রহকে প্রভাবিত করে। ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের জন্য সুসংবাদ আসলে মূল্য বেড়ে যায়, আর দুঃসংবাদ আসলে কমে যায়।

কখন ক্রিপ্টোকারেন্সি ট্রেড করতে হয়?

মার্কেট ওভারল্যাপ

ঐতিহাসিক ডেটা থেকে দেখা যায়, মার্কিন ও লন্ডন সেশনের ওভারল্যাপের সময় (GMT 14:30–16:30) মার্কেট সবচেয়ে বেশী সক্রিয় থাকে।

ইউরোপীয় মার্কেট খোলা ও বন্ধ হওয়া

সাধারণত ক্রিপ্টোকারেন্সি CFD-তে উচ্চ ভলিউম দেখা যায় 8:00 GMT-তে, যখন ইউরোপীয় মার্কেট খোলে এবং 17:00 GMT-তে, যখন ইউরোপীয় মার্কেট বন্ধ হয়।

মার্কেটের শর্তাবলী

মার্কেটের শর্তাবলী স্বচ্ছ থাকলে বিনিয়োগকারীরা সহজেই ভবিষ্যতের পারফরম্যান্স অনুমান করতে পারেন।

ক্রিপ্টোকারেন্সি-সম্পর্কিত সংবাদ প্রকাশের পর

যেকোনো সংবাদ, প্রত্যাশিত হোক বা অপ্রত্যাশিত, ক্রিপ্টোকারেন্সির মূল্যকে প্রভাবিত করতে পারে – যেমন সুদের হারের পরিবর্তন, ক্রিপ্টো নিয়ন্ত্রক মানদণ্ড বিষয়ক সংক্রান্ত সংবাদ, মুদ্রাস্ফীতি, শিল্প সংক্রান্ত সংবাদ।

কোন
ট্রেডিং প্লাটফর্ম
ব্যবহার করতে হবে?

আমাদের সব প্ল্যাটফর্মে, অর্থাৎ HFM প্ল্যাটফর্ম, MetaTrader 4 এবং MetaTrader 5-এ ক্রিপ্টোকারেন্সি ট্রেড করা যায়! এই জনপ্রিয় ও শক্তিশালী প্ল্যাটফর্মগুলি নিশ্চিত করে যে, প্রত্যেক ট্রেডার তাদের পছন্দের স্টাইলে, পছন্দের স্থানে এবং নিজেদের পছন্দের ডিভাইসে ট্রেড করতে পারেন। আপনার ডিভাইস থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে HFM প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করুন!

MetaTrader 4

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম

MetaTrader 4
  • CFD ও ক্রিপ্টো ট্রেডিং
  • কপি ট্রেডিং
  • এক্সপার্ট অ্যাডভাইজর (EA)
  • ডেস্কটপ ও মোবাইল
আরও জানুন
MetaTrader 5

একটি শক্তিশালী প্ল্যাটফর্মে মাল্টি-অ্যাসেট ট্রেডিং

MetaTrader 5
  • CFD ও ক্রিপ্টো ট্রেডিং
  • উন্নত ট্রেডিং টুলস
  • অর্থনৈতিক ক্যালেন্ডার
  • ডেস্কটপ ও মোবাইল
আরও জানুন

HFM অ্যাপের মাধ্যমে যেকোনো জায়গা থেকে ট্রেড করুন

  • ইন-অ্যাপ ট্রেডিং
  • MT5 সামঞ্জস্যতা
  • শত শত ইন্সট্রুমেন্ট
  • Android ও IOS
আরও জানুন

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

HFM-এ আপনি 2 মিনিটেরও কম সময়ে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং শুরু করতে পারেন! একটি সহজ অনলাইন ফর্ম পূরণ করে এবং আপনার প্রোফাইলের তথ্য দিয়ে একটি লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন, আমাদের দ্রুত, সহজ ও নিরাপদ পদ্ধতিগুলির যেকোনো একটি ব্যবহার করে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন এবং শুরু করার জন্য আমাদের বিভিন্ন অ্যাসেট ক্লাসের যেকোনোটিতে অ্যাক্সেস করুন!

HFM এমন ধরনের অ্যাকাউন্ট অফার করে যার জন্য কোনো ন্যূনতম জমার প্রয়োজন নেই। এছাড়াও, আমরা আমাদের ক্রিপ্টোকারেন্সিগুলিতে সর্বোচ্চ 1:50 লিভারেজ, কম স্প্রেড, নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা এবং অতি-দ্রুত এক্সিকিউশন অফার করি। আরও বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট পৃষ্ঠা পরীক্ষা করুন।

আমাদের সব প্ল্যাটফর্মে, অর্থাৎ HFM প্ল্যাটফর্ম, MetaTrader 4 এবং MetaTrader 5-এ ক্রিপ্টোকারেন্সি ট্রেড করা যায়! এই জনপ্রিয় ও শক্তিশালী প্ল্যাটফর্মগুলি নিশ্চিত করে যে, প্রত্যেক ট্রেডার তাদের পছন্দের স্টাইলে, পছন্দের স্থানে এবং নিজেদের পছন্দের ডিভাইসে ট্রেড করতে পারেন। আপনার ডিভাইস থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে HFM প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করুন!

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে 24/5 ট্রেড করা গেলেও, সাধারণত মার্কেট ওভারল্যাপের সময়, ইউরোপীয় ইউনিয়নের মার্কেট খোলা ও বন্ধের সময়, মার্কেটে সুস্পষ্ট পরিস্থিতি থাকার সময় অথবা ক্রিপ্টোকারেন্সি-সম্পর্কিত সংবাদ প্রকাশের পরের সময়কে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করার সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়।